ঢাকাWednesday , 22 June 2022
  • অন্যান্য

চৌগাছায় ফেনসিডিল সহ দুই কারবারি গ্রেফতার।

Link Copied!

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২২ জুন) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, যশোরের কোতয়ালী থানার বাগডাঙ্গা (কুমার) গ্রামের নান্নু মোল্লার ছেলে রিপন হোসেন মোল্লা (২৮) চুড়ামনকাটির মৃতঃ আজাদের ছেলে গোলাম আজম (২০)। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, এসআই বিপ্লব সরকার সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা থানার চাঁদপাড়া বাজার এলাকার মহেশপুর টু চৌগাছা গামী পাঁকা রাস্তার উপর হতে ৪০ বোতল ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করে। এই সংক্রান্তে চৌগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে জানান এসআই বিপ্লব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।