ঢাকাWednesday , 22 June 2022
  • অন্যান্য

কাঁঠালিয়া উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আসনার ভিডিপি সমাবেশ-২২ অনুষ্ঠিত হয়েছে।

(২২ জুন) বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনসার ও গ্রাম বাহিনীর ২০০ শতাধিক সদস অংশ নেন।

সমাবেশে প্রধান অথিতি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী ও উপজেলা আনসার ভিডিপি’র কমান্ডার আলো রানী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রষারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মহি উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুবায়েত হাসান, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোঃ ইসফাকুল কবির নিক্সন। সমাবেশ শেষে কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে অবদান রাখায় শ্রেষ্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।