ঢাকাTuesday , 21 June 2022
  • অন্যান্য

যশোরে ট্রাকের মালিককে হত্যা করে ট্রাক নিয়ে পালিয়ে গেছে সাথে থাকা ড্রাইভার।

Link Copied!

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর সদরে পদ্মবিলা এলাকার একটি পুকুর থেকে রেজাউল ইসলাম নামে এক ট্রাক মালিকের মরদেহ উদ্ধার করেছে যশোর পুলিশ। নিহতের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান,ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত রেজাউল করিম বরিশালের গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের ইউনুছ বয়াতির ছেলে। যশোর কোতোয়ালি থানার ওসি ( তদন্ত) শেখ মনিরুজ্জান বলেন, পদ্মবিলা গ্রামের লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে ডিবি পুলিশের টিম নিহতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্ত করে। রেজাউল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে তিনি বিদেশ থেকে ফিরে এসে ট্রাক কিনে ভাড়ায় পরিচালনার ব্যবসা শুরু করেন। তিনি সব সময় ট্রাকের চালক হৃদয় হোসেনের সাথে ট্রাকে থাকতেন। ওসি আরও জানিয়েছেন,রেজাউল ট্রাকের ড্রাইভারসহ কয়েকদিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকের চালক কিংবা হেলপার পূর্ব পরিকল্পিতভাবে রেজাউলকে হত্যা করে মরদেহ ওই পুকুরে ফেলে যায়। ট্রাক ও চালক-হেলপারের সন্ধান করতে পারলে হত্যার রহস্য জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।