ঢাকাTuesday , 21 June 2022
  • অন্যান্য

সাতক্ষীরায় আ’লীগ নেতা অধ্যক্ষ মোশাররফ হোসেন গুলিবিদ্ধ

Link Copied!

আব্দুর রহিম, খুলনা ব্যুরো:

সাতক্ষীরার বাঁশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মোশাররফ হোসেন মোশা সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বাঁশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মোশা কলেজের কাজ শেষে দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটর সাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে অল্প একটু দূরেই বাঁশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌছালে পেছন থেকে মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত মোটর সাইকেল আরোহী গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সুজিত রায় জানান, মোশাররফ হোসেন মোশার পায়ে যে গুলি লেগেছে,তা ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্সেরে করে তাকে সামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি করার কারণ ও কারা এ ঘটনার সাথে জড়িত, তা অনুসন্ধ্যান করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।