ঢাকাMonday , 20 June 2022
  • অন্যান্য

কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

admin
June 20, 2022 11:34 pm
Link Copied!

এস,কে অজিবার/আব্দুর রহিম:

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ,সাংবাদিক, শিক্ষক, স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসেম আলী, মাদকের ভয়াবহতা রোধে কর্মপন্থা উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, মাদক গ্রহণের ফলে স্বাস্থ্যহানি ঘটে এ বিষয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ইয়াসিন আলি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারলী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। কর্মশালায় মাদকের কুফল ,মাদকের ভয়াবহতা ,ও মাদক গ্রহণে যুব সমাজের অবক্ষয় ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরা হয় এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রুপ ভিত্তিক বিভিন্ন কর্মসূচি কর্ম- পরিকল্পনা প্রণয়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।