এস এস ছালেকুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ নওগাঁ জেলার রোভার শ্রেষ্ঠ শিক্ষক ও সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেলেন, এস এম মোস্তাক আহম্মেদ। জেষ্ঠ প্রভাষক,(ভূগোল বিভাগ)নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
বাবু নির্মল কৃষ্ণ সাহা সভাপতি ম্যানেজিং কমিটি, নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয়।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল হক (কমল), ম্যানেজিং কমিটির হিতেষী, সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, জনাব মাহবুবুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র বসাক, নায়েরা সুলতানা, মোস্তফা কামাল, শাহীনা আক্তার সহকারী অধ্যাপক, দিলরুবা লাকি, আব্দুল মান্নান, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনামুল হক, জ্যেষ্ঠ প্রভাষক,নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয়।
প্রচার-প্রচারণায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এস এম মোস্তাক আহম্মেদ ও তার রোভার স্কাউট গ্রুপ।
নওগাঁ জেলায় রোভার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সকলকে শুভেচ্ছা জানান।
নওগাঁ জেলা রোভার এর কমিশনার অব.অধ্যক্ষ মোহাম্মদ মোফাখখার হোসেন খান (প্রথিক)ও সম্পাদক সহকারি অধ্যাপক মোহাম্মদ নাসিম আলম স্কাউট এর মোস্তাক আহম্মেদ তার গ্রুপের প্রশংসা করে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় স্কাউট গ্রুপের সদস্যগণের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করেন, কাবিল, ইব্রাহিম, নুরে জান্নাত সূচি, রিমা বানু, রিয়া মনি, হাবিব, শিহাব, রাবেয়া, আঁখি, মমিন, প্রমুখ।
এস.এস.সি(১৯৮৯) কীর্তিপুর উচ্চ বিদ্যালয়, নওগাঁ সরকারি কলেজ থেকে এইচ.এস.সি (১৯৯১), বি.এস.সি (সম্মান)১৯৯৪ এবং এম.এস.সি (১৯৯৫)রাজশাহী কলেজ থেকে পাশ করেন। ২০০০ সালে তিনি বি.এড ডিগ্রি অর্জন করেন।
এস এম মোস্তাক আহম্মেদ ১৯৭৪ খ্রি:২রা সেপ্টেম্বর নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামে এক শিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম আখতার হামিদ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এবং তার মা মনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে এস এম মোস্তাক আহম্মেদ ছিলেন দ্বিতীয়।
