ঢাকাMonday , 20 June 2022
  • অন্যান্য

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে সৈকত-জাহিদ।

Link Copied!

 

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান মনোনীত হয়েছেন।

সোমবার (২০ জুন) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আয়োজিত গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন নতুন এই কমিটি ঘোষণা করেন।

বিদায়ী সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক নবীরুল ইসলাম এবং উপদেষ্টাবৃন্দের সাক্ষরিত নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন ডলি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান, দপ্তর সম্পাদক শাওন, কোষাধ্যক্ষ রিহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াস, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরে বায়েজিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হামীম প্রধান, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফসা, ছাত্রী বিষয়ক সম্পাদক হামিদা আকন্দ, ক্রীড়া সম্পাদক ফুয়াদ হাসান ফাহিম, উপ-ক্রীড়া সম্পাদক রেদওয়ানুল আলম,

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে, আশিকুর রহমান, সোলায়মান চৌধুরী, সাদ, সৌরভ শিকদার, মেহেদি হাসান সৌরভ, ফয়সাল আহমেদ, নাফিস, আসাদ, লিয়ানা, আলামিন, ফাহাদ, হাবীব শিকদার, শিপন, বায়েজিদ বোস্তামি মনোনীত হয়েছেন।

এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক কে ক্রেস্ট প্রদানে বিদায় দেওয়া হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।