ঢাকাMonday , 20 June 2022
  • অন্যান্য

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহারের ১ooo কেজি আম পাঠালেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

Link Copied!

 

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহারস্বরূপ ১ হাজার কেজি আম পাঠিয়েছেন।

সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানির মূলগেট দিয়ে
২০০ কার্টুনে ১ হাজার কেজি আম হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডিসি তানভীর আহমেদ, নাভারন সার্কেল পুলিশ সুপার জুয়েল ইমরান, সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের ডিডি মামুন কবির তরফদার সহ স্থানীয় গোয়েন্দা সংস্থা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, পশ্চিম বঙ্গের পুলিশের ডিআইজি সুকেশ জেল,
থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মি.আজিজুল আলম ও মি.এস কে ইমাদ।

বাংলাদেশের দেওয়া উপহারগুলো বেনাপোল স্থলবন্দরের জিরো লাইনে ভারতের প্রতিনিধি দল গ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে বাংলাদেশের উপহারগুলো ভারতের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।