ঢাকাMonday , 20 June 2022
  • অন্যান্য

কুষ্টিয়ায় যুবতী কাজের মেয়ের লাশ উদ্ধার।::

Link Copied!

 

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার বাসাবাড়ি থেকে রুবিয়া (১৫) নামের এক কাজের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ১৯জুন সন্ধা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মোঃ তারেক এর বাসাবাড়ির দরজা ভেঙে কাজের মেয়ের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় মাস দুই আগে রাজবাড়ী জেলার পাংশা এলাকার মোঃ নবী’র মেয়ে রুবিয়া তারেকের বাসায় কাজ করতে আসে। রবিবার সন্ধার দিকে জানালা দিয়ে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে।

ঘটনার বিষয়ে ইবির প্রধান প্রকৌশলী তারেক এর সাথে কথা হলে বলেন, ঘটনার সময় তিনি তার কর্মস্থলে ছিলেন। ফোনে বিষয়টি জানতে পেরেছেন বলে জানান।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল জানান, শহরের আব্দুল জব্বার সড়কের একটি বাসা থেকে যুবতীর লাশ উদ্ধার হয়েছে। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওযা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।