ঢাকাMonday , 20 June 2022
  • অন্যান্য

বাকেরগঞ্জে বৃষ্টি বন্যা উপেক্ষা করে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‌‌‌।

Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক

– বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ১৯ জুন সকাল ১১ টায় বিভিন্ন ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) )নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক। চলমান ভ্রাম্যমাণ আদালত অভিযানে কাটাদিয়া এম,এইচ,ব্রিকসে ১ লাখ টাকা, চরামদ্দী সুবা ব্রিকসে ১০ হাজার টাকা ও চরামদ্দী নিপা ব্রিকসে ৫০ হাজার টাকা মোট এই তিনটি ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক জানান, চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।