ঢাকাSunday , 19 June 2022
  • অন্যান্য

দিনভর বন্যার্তদের সতর্ক করে নিজেই চিরবিদায়।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:

সিলেট শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী। সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি শুরু হওয়ায় দিনভর সবাইকে তিনি বন্যা নিয়ে সতর্ক করেছিলেন। জানা গেছে, বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর টিটু চৌধুরী বাসা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। শনিবার সিলেটের শাহপরান থানা সূত্রে বরাতে এ তথ্য জানা গেছে। টিটু চৌধুরী ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খাঁন মুক্তি জানান, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, ‘টিটু পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। এসময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’ উল্লেখ্য, টিটু চৌধুরী দফায় দফায় সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দু’দিনে বহুবার নিজ ফেসবুকে পোস্ট দিয়েছেন। সিলেটের পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক করেছেন। ফেসবুকে সবার সহযোগিতা চেয়েছেন। এমনকি আজ মৃত্যুর দিনও তিনি ফেসবুকে এ সংক্রান্ত নিউজ শেয়ার করেছেন। বৃদ্ধা মাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টায় বাসায়ই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।