ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধার।

Link Copied!

 

এসকে অজিবর সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)জনাব, কনক কুমার দাস এর নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম প্রযুক্তির সাহায্যে পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন নম্বরে বিকাশের টাকা ভুলবশতঃ অথবা প্রতারণার মাধ্যমে অন্য নম্বরে চলে যাওয়া ০৮(আট) জন ভুক্তভোগীর(৫৭,০০০+১৩,৫০০+১২,০০০+৫,০০০+১০,০০০+৬,৮০০+৫,০০০+৫,৮০০)=১,১৫,১০০/-(এক লক্ষ পনেরো হাজার একশত টাকা মাত্র) উদ্ধার করা হয়ছে। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা অদ্য ১৮/০৬/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার জন্য জানান এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা হতে হারানো বা চুরি যাওয়া মোবাইল আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয় জানুয়ারি-২০২২ খ্রিঃ থেকে, এ পর্যন্ত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক জানুয়ারি মাসে-৩৫ টি ,ফেব্রুয়ারি-৩০ টি ,মার্চ মাসে-৪০ টি, এপ্রিল মাসে-২০ টি এবং মে মাসে -৪০ টি, সর্বমোট ১৬৫ টি মোবাইল উদ্ধার ও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস(ক্রাইম অ্যান্ড অপস্) মহোদয় সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।