ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য

কালিগঞ্জ উপজেলার ৮নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত।

Link Copied!

 শেখ অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি ।

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টারে আজ বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলহাজ্ব আব্দুল গফুর মহাদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা জনাব মোঃ নরিম আলি মুনশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোঃ এনামুল হোসেন ছোট। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও আওয়ামী লীগ নেতা গাজি আজিজুর রহমান মহাদয়। ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন মহাদয়ের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী সহ উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় বর্তমান কমিটির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দিষ্ট বিষয়ের। দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।