ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য

সাতক্ষীরার কালিগঞ্জে স্যাটেলাইট ক্যামেরা বসানো কচ্ছপ উদ্ধার।

Link Copied!

 

আব্দুর রহিম,খুলনা ব্যুরো:

জেলের জালে স্যাটেলাইট ক্যামেরা বসানো একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তিন নদীর মোহনায় মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার ক্যামেরা বসানো বিরল প্রজাতির একটি কচ্ছপ।

শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সীমান্তবর্তী কালিন্দী-ইছামতি ও কাঁকশিয়ালী নদীর মোহনায় মাছ ধরার সময় আব্দুল আজিজ নামে এক জেলের জালে আটকে পড়ে ওই কচ্ছপটি। কচ্ছপটির পিঠে স্যাটেলাইট বসানোর পাশে ফোন নাম্বারে কল দিলে তারা বন বিভাগের কর্মকর্তা বলে নিশ্চিত করেন।

এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার (এসও) নুরুল আলম জানান, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্যাটেলাইট ট্রান্সমিটার ও ক্যামেরা বসানো বিরল প্রজাতির বাটাগুরবাসকা কচ্ছপ উদ্ধার করে নিয়ে আসেন বন বিভাগের কর্মকর্তারা। পরে কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।