ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

Link Copied!

মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)

বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ, মাদক বিক্রির নগদ অর্থ ও একাধিক ফোন জব্দ করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম র‌্যাবের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, র‌্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাতে কালকিনী থানা এলাকার ভুরঘাটায় অবস্থানের সময় রাত আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারে গোপালগঞ্জ থেকে একটি পিকআপ ফেন্সিডিল নিয়ে আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়ক হয়ে বরিশাল শহরে যাচ্ছে।

র‌্যাব সদস্যরা আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় এলাকায় রাত পৌনে তিনটার দিকে সন্দেভাজন পিকআপটি থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়িরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় দুই জনকে আটক করে তারা। আটককৃতরা হলো সাতক্ষিরা জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মিন্টু (৩৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৮)।

স্বাক্ষীদের উপস্থিতিতে র‌্যাব সদস্যরা পিকআপ এর সীটের নীচ থেকে বিশেষভাবে তৈরী ষ্টীলের বক্স থেকে ৩০৯ বোতল ফেন্সিডিলের ৩১ বান্ডিল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক বহনকারী পিকআপ, মাদক বিক্রির ১৩শ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় মাদারীপুর র‌্যাব-৮ এর ডিএডি (জেসিও)মোঃ সুলতান উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।