ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য

যশোরে পিতার আত্মহত্যার খবর শুনে ছেলের আত্মহত্যা ।

Link Copied!

 যশোর জেলা প্রতিনিধিঃ

ছবি ফাইল: জেলা সদরে সিরাজুল ইসলাম (৬০) নামে এক বাবার আত্মহত্যার খবর শুনে ছেলে সোহেল হোসেন (২৮) ও আত্মহত্যা করেছেন। নিহতরা সদরের সুলতানপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে সুলতানপুর মাঠে ও দুপুর ৩ টার দিকে রাজারহাট রেললাইনে এ ঘটনা ঘটে । স্থানীয়রা জানান, সিরাজুল ইসলামের তিন মেয়ে ও একমাত্র ছেলে সোহেল। তিনটি মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগুনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা সিরাজুল আত্মহত্যা করে। বাবার আত্নহত্যার খবর শুনে ছেলে সোহেল দুপুর ৩ টার দিকে সুতিঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে। সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম জানান, সুলতানপুর মাঠে সিরাজুল ইসলামকে গলায় ফাঁস দেয়া ঝুলে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যশোর জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, সদরের রাজারহাট রেল ক্রসিংএ ট্রেনে কাটা পড়ে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুনেছি বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।