যশোর জেলা প্রতিনিধিঃ
ছবি ফাইল: যশোরের মণিরামপুরে এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই শিক্ষার্থী নিজে। মণিরামপুর উপজেলার সমসকাটি গ্রামের শংকর মল্লিকের ছেলে দূর্জয় মল্লিক। অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরিন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, স্কুলে যাতায়াতের সময় প্রায় উত্যক্ত করতেন দূর্জয়। বিভিন্ন সময় কু প্রস্তাবও দিতেন। কু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে দূর্জয়। গত ১০ ফেব্রুয়ারী স্কুল থেকে ফেরার পথে জোরপূর্বক তাকে ধরে নিয়ে দূর্জয়ের এক বন্ধুর বাড়ি নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হওয়ার ভয় দেখিয়ে ও বিয়ের প্রলোভন দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে। এরমাঝে বাদীর গর্ভে সন্তান আসে। সর্বশেষ গত ৭জুন দূর্জয় এসব বিষয় অস্বীকার করে। বিয়েও করবে না বলেও জানিয়ে দেন। বাদী বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
