ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য

যশোরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

যশোর জেলা প্রতিনিধিঃ

ছবি ফাইলঃ যশোরের রাজারহাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ’৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার রামনগর মিলপাড়া এলাকার পিয়ার আলীর ছেলে ফিরোজ হোসেন ও রামনগর ধোপা পাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার তালশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম। ডিবি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবির এসআই আমিরুল ইসলাম ও এএসআই ইমদাদুল হকের সম্বনয়ে একটি টিম। ওই অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃত আলামতের দাম ৪২ হাজার টাকা। এ ঘটনায় এ এসআই ইমদাদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।