ঢাকাFriday , 17 June 2022
  • অন্যান্য

বিশ্বনবীকে অবমাননার দায়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ  মিছিল

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

ভারতের মোদি সরকারের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্বনবী হজরত মুহাম্মদ(সাঃ) ও মা আয়শা (রাঃ) কে নিয়ে যে অবমাননাকর মন্তব্যে করেছে তার প্রতিবাদে ১৭ জুন শুক্রবার রাজশাহীতে হেতেম খাঁ বনপুকুর যুব সমাজের উদ্যোগে মুসল্লীগণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। জুমার নামাজ শেষে হেতেম খাঁ আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে মুসল্লিগণ বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি বরেন্দ্র জাদুঘর ও রাজশাহী কলেজের সামনে দিয়ে সাহেব বাজার ও পি.এন. গার্লস স্কুল হয়ে রাজশাহী জিরো পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকে শুধু বহিষ্কার করলেই হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দিতে হবে। অন্যথায় ভারতীয় সকল পণ্য বর্জনের ডাক দেন। বক্তারা বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ(সাঃ) ও মা আয়শা (রাঃ) কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাতে গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের দেশসহ অনেক দেশের সরকার প্রধানও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা চাইতে চাপ দিচ্ছে এবং ভারতীয় সকল পণ্য বর্জন করেছে। ভারত সরকারকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান। সমাবেশ শেষে মিছিলটি আবার মনি চত্বর দিয়ে হেতমখাঁ আহলে হাদীস জামে মসজিদে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।