ঢাকাFriday , 17 June 2022
  • অন্যান্য

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বুধবার দু’ কেজি গাঁজাসহ নাজমুল নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। সে যশোরের শার্শা উপজেলার সাদিপুর গ্রামের মোফাজ্জেলের ছেলে। এ সময় তার সহযোগী একই গ্রামের আজগরের ছেলে আক্তার পালিয়ে যায়।

র‌্য্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি চৌকসদল যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছী গ্রামের জনৈক জাকির শেখ এর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী আক্তার পালিয়ে যায়। এ সময় নাজমুলের দখল হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত নাজমুলকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। নাজমুলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।