ঢাকাFriday , 17 June 2022
  • অন্যান্য

সরিষাবাড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু।

Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে শাকিল মিয়া (১৪) নামে নবম শ্রেণিতে পড়া এক ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া ওই ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেনের ছেলে ও শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে বৃষ্টিপাত শুরু হয়। এসময় শাকিল মিয়া বাড়ীর পাশে শুয়াকৈর বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শাকিল গুরুতর আহত হয়ে বিলের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শাকিলকে খোঁজতে বিলপাড়ে গেলে তাকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, আজ সকালে বজ্রপাতের ঘটনায় শাকিল নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।