ঢাকাFriday , 17 June 2022
  • অন্যান্য

ধর্ষণের অভিযুক্ত আসামি সীতাকুন্ড থেকে গ্রেফতার।

Link Copied!

 তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:

মৌলভীবাজার মডেল থানার ধর্ষণ মামলার এক আসামি সেলিম মিয়াকে চট্রগ্রামের সীতাকুন্ড থেকে আটক করা হয়েছে। আটককৃত ধর্ষণ মামলার আসামি সেলিম মিয়া সদর উপজেলার জাজুয়া গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে। বুধবার রাতে সদর থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় দলসহ উর্ধতন কতৃপক্ষের পরামর্শক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর থানায় ধর্ষণ মামলার আসামি সেলিম মিয়া (২৮)কে সীতাকুন্ডের ভাটিয়ালি থেকে আটক করতে সক্ষম হয়। সদর থানা পুলিশ সুত্রের বরাতে জানা যায়, গত ৫ মে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় ভিকটিম সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এর পর থেকে ধর্ষক আসামি সেলিম মিয়া পলাতক ছিল। এবিষয়ে সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করা হলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, সদর মডেল থানা পুলিশ চট্টগ্রাম থেকে এক ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতকে আজ বৃগস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।