ঢাকাFriday , 17 June 2022
  • অন্যান্য

ডিবি পুলিশের জালে ১০ জুয়ারী গ্ৰেফতার।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর দেড় টার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই রূপক কর্মকার সঙ্গীয় দলসহ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের পূর্ব-দক্ষিন কালেঙ্গা গ্রামের ছায়েদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় জুয়া খেলার তিন বান্ডিল তাস ও নগদ চার হাজার তিনশ ত্রিশ টাকাসহ জব্দ করা হয়। গ্রেফতানকৃতরা হলেন, ১. ছায়েদ মিয়া(৫২), পিতা-মৃত সিরাজ মিয়া ২. শহিদ মিয়া(৪৮), পিতা-মৃত মোহন মিয়া, ৩. মানিক মিয়া(৪৭), পিতা-মৃত মকসেদ আলী ৪. শফিক মিয়া (৩৬), পিতা- মৃত তাজু মিয়া সর্বসাং- পূর্ব-দক্ষিন কালেঙ্গা, ৫. মো: মোসাহিদ মিয়া(৩২), পিতা- মঞ্জু মিয়া ওরফে মজনু মিয়া, ৬. বাদশা মিয়া(৪০), পিতা-মৃত আব্দুল বারেক,৭. জাহাঙ্গীর মিয়া(২৮), পিতা-তৈয়ব আলী, ৮. শাহিন আহমদ(৩৩), পিতা-মৃত ওয়াজ আলী সর্বসাং-পশ্চিম কালেঙ্গা, ৯. হামিদ মিয়া(৩৫), পিতা-মৃত ছাহের উদ্দিন সাং- মধ্য কালেঙ্গা, সর্বথানা- কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার ১০. আব্দুল আহাদ(৪৭), পিতা-মৃত মমতাজ উল্লা ওরফে মন্তাজ উল্ল্যা, সাং- গজিমারা, থানা ও জেলা: মৌলভীবাজার। এ বিষয়ে যোগাযোগ করলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।