ঢাকাThursday , 16 June 2022
  • অন্যান্য

যশোরের শার্শায় যুবক বিদেশ থেকে ফেরার সময় মাগুরায় ঝুলন্ত লাশ উদ্ধার।

Link Copied!

 

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শা শিকারপুর গ্রামের তরিকুল ইসলাম নামে এক যুবক বিদেশ থেকে ফেরার পথে মাগুরায় গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।তরিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলম হোসেন এর ছেলে। গত ১৩ জুনে সোমবার এ ঘটনা ঘটে। সে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। নিহত তরিকুল ইসলাম এর মায়ের অভিযোগ শার্শা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ পরিকল্পনা ভাবে তার ছেলে কে হত্যা করেছে। কারণ লতিফের মাধ্যমে সে সৌদি আরব গিয়েছিল।বিদেশে কাজ না পেয়ে দেশে ফিরে আসছিল।লতিফ বিদেশে লোক পাঠানোর কাজ করেন। এলাবাসীর অভিযোগ লতিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।লতিফ শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের দিদার বক্সের ছেলে। সে এলাকায় চিহ্নিত মানব পাচারকারী হিসাবে পরিচিত। তার খপ্পরে পড়ে অনেকে ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ২/৩ মাস পর দেশে ফিরে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। নিহত তরিকুল ইসলামের মা বলেন ৩/৪ মাস আগে রামচন্দ্রপুর গ্রামের লতিফ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে তার ছেলেকে সৌদি আরবে পাঠান।সেখানে এমন একটা কাজ দেন যা ছেলের হাত পা ফুলে অসুস্থ হয়ে পড়ে।খারাপ কাজ দেওয়া দালাল কে বার বার অন্য কাজ দেওয়া জন্য অনুরোধ করা হয়। কিন্তু অন্য কাজ না দেওয়ায় সে বাংলাদেশে ফিরে এসে গত সোমবার ঢাকায় নেমে বাসে করে শার্শার উদ্দেশে রওনা হয়।বাড়িতে না আসায় খোঁজ খবর নিয়ে পরে জানতে পারি আমার ছেলের ঝুলন্ত লাশ মাগুরা সদর থানার পুলিশ উদ্ধার করেছে।আমার ছেলেকে লতিফ পরিকল্পনা ভাবে হত্যা করেছে।আমি আমার ছেলে হত্যার বিচার চাই। রামচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন লতিফের মাধ্যমে তরিকুল সৌদি আরব গিয়েছিল সেখান থেকে দেশে ফিরে বাড়ি আসার সময় মাগুরা সদর থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।