ঢাকাThursday , 16 June 2022
  • অন্যান্য

শার্শায় বিজিবির হাতে ৫৪০ গ্রাম হেরোইন ও গরুসহ এক জন আটক।

Link Copied!

 

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধি:

যশোরের শার্শায় কৃষকবেশে ভারত থেকে আনার সময় ৫শ, ৪০গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন,বৃহস্পতিবার সকালে উপজেলার ঘিবা সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ২০০গজ ভেতরে মাঠ থেকে জাহাঙ্গীর হোসেনকে (৪৫) আটক করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন (৪৫) ঘীবা গ্রামের আরশাদ আলির ছেলে।

লেফটেন্যান্ট ক‌র্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন,’ভারত থেকে হেরোইন আনা হবে’ গোপন এমন সংবাদে ঘিবা বিজিবি ক্যাম্পের টহলদল কৃষকের ছদ্মবেশ থাকা জাহাঙ্গীরের গতিবিধি নজরদারিতে রাখেন।

ওই সময় সে ভারতীয় একজন ছদ্মবেশি কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহন করে।পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৫শত ৪০গ্রাম হেরোইন পাওয়া যায়।যার বাজার মূল্য ৫৪লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।এই সময় তার সাথে থাকা একটি গরুও আটক করা হয়।এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।