মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জাহিদ হাসান চৌধুরী রিপন, কলেজ যুগ্ম আহবায়ক সঞ্জয় চন্দ্র, রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য শিহাব সবুজ সহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
