আব্দুর রহিম,খুলনা ব্যুরো:
যশোরে শেহরীর পর গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে শহরের আরবপুর খোয়া রাস্তা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে লাবলু ওরফে লাবুকে (৪০)। এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেছেন, তিনি ও তার স্বামী ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। আসামি লাবুও ওই বাড়ির পাশে ভাড়া থাকেন। লাবু বিভিন্ন সময় মোবাইল করে তাকে নানা ভাবে কুপ্রস্তাব দিত।তার স্বামী দিন মজুর। বেশির ভাগ সময় বাড়িতে থাকেন না। গত ২২ এপ্রিল দিবাগত রাতে তিনি ও তার স্বামী শেহরী করতে উঠেন। শেহরী শেষে ভোরে তার স্বামী কাজের জন্য বাইরে চলে যান।ওই সুযোগে আসামি তার ঘরে ঢোকে এবং নানা ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। তিনি চিৎকার দিতে চাইলে তাকে ও তার স্বামীকে খুনের হুমকি দেয়। পরে সে চলে যায়। পরে তিনি তার শাশুড়ি ও স্বামীকে বিষয়টি জানান, পরে থানায় মামলা করেন ।

進入
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
