ঢাকাThursday , 16 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

 নওগাঁ নিয়ামতপুরে অবৈধভাবে চিকিৎসা দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে ভূয়া চিকিৎসক ছাদেকুল ইসলামকে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করার খবরে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে চিকিৎসা প্রদানের কাগজ দিতে না পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে নওগাঁয় অনুষ্ঠিত তাঁত ও বস্ত্র মেলার প্রবেশ টিকিট বিক্রি করার দায়ে আহাদুল ইসলাম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।