মোঃকায়সার রশীদ, শেরপুর জেলার প্রতিনিধি।।।।
শেরপুর জেলার সদরে আজ ১৫/০৬/২০২২ ইং তারিখে রোজ বুধবার এক ঝটিকা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জনাব মোঃ আরিফুর রহমান সাহেব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত শেরপুরের নেতৃত্বে এ অভিজান পরিচালিত হয়েছে। শেরপুর শহরের রঘুনাথ বাজারে অবস্থিত অক্ষয় ডিপার্টমেন্টাল স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৭.০০০/–(সাত হাজার) টাকা জরিমানা আদায় করেন। প্রসিকিউটর হিসেবে মোঃ মুনতাসির বিল্লাহ জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস শেরপুর উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন শেরপুর সদর থানার পুলিশ প্রশাসন। এ ছাড়াও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
