ঢাকাWednesday , 15 June 2022
  • অন্যান্য

বাঙ্গালীকে দাবিয়ে রাখার দিন শেষ- খাদ্যমন্ত্রী।

Link Copied!

 বুধবার দুপুরে নওগাঁ নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বাঙ্গালীকে দাবিয়ে রাখার দিন শেষ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, পদ্মা সেতু যেন না হয় সেজন্য বিএনপি বিভিন্ন দেশে তদবির করেছিল। কিন্তু কোন লাভ হয়নি। প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে পদ্মা সেতু পদ্মার বুকে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী সেই সেতু উদ্বোধন করবেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ জুন বাংলার গর্ব পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলাকে বর্ণিল সাজে সজ্জিত করে আনন্দ র্যালী বের করার জন্য আহ্বান জানান তিনি। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, শাহীন মনোয়ারা হক, যুগ্ন সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, তাজুল ইসলাম তোতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।