কুষ্টিয়া প্রতিনিধি :
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১২টার কক্সবাজারের ইনানী বীচে হোটেল সি পার্লে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মঞ্জরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মোঃ আবু তাহের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মোঃ নওয়াব প্রমুখ। এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন এবং মঞ্জুরী কমিশনের পক্ষে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
