ঢাকাWednesday , 15 June 2022
  • অন্যান্য

যশোরে মধ্যরাতে বসতঘরে আগুন।

Link Copied!

 

মোঃ মোশারফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত অপূর্ব দাসের বসতঘরে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা।

মৃত অপূর্ব দাসের স্ত্রী স্বপ্না দাস বলেন, ‘মধ্যরাতে ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে ঘুম ভেঙে যায়। এ সময় আমি ও আমার ছেলে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করি। কয়েক মিনিটের মধ্যে আগুন ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। ফ্রিজ, টিভি, নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে যায়। যার ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা।’

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মৃত অপূর্ব দাসের ঘরের সব কিছু পুড়ে গেছে। মশার কয়েল অথবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হয়েছে। প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।