ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং করে সংগঠনটি।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে
রক্তিমার সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনানের সভাপতিত্বে এবং সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী,অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনসহ শতাধিক সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আম বাগান থেকে শুরু হয়ে প্রশাসন ভবন চত্বর প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে সমাপ্ত হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্তরের পাশে আগ্রহী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করে সংগঠনটি।
এবিষয়ে সংগঠনটির সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান বলেন, বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের আজকের প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল। আমরা মানবতার সেবা,শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে থাকি। আজকে বিনামূল্যে প্রায় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আমরা এখন পর্যন্ত প্রায় দুই হাজার ব্যক্তিকে জরুরী রক্তের ব্যবস্থা করে দিয়েছি।
প্রসঙ্গত, “নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ” এ উপজীব্যকে ধারণ করে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে ‘রক্তিমা’ আত্মপ্রকাশ করে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে ইতোমধ্যে সংগঠনটি বেশ সুনাম কুৃঁড়িয়েছেন।
