ঢাকাTuesday , 14 June 2022
  • অন্যান্য

ঝালকাঠিতে টিআইবির ইয়েস গ্রুপ দলনেতা সাব্বির, সহদলনেতা বীথি ও রাব্বি

Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
টিআইবির উদ্যোগে ঝালকাঠিতে পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের কমিটি পূর্নগঠন করা হয়েছে। এতে মোঃ সাব্বির হোসেন রানা দলনেতা এবং সহ দলনেতা (নারী) বীথি শর্মা বনিক ও সহ দলনেতা (পুরুষ) মোঃ রাব্বি নির্বাচিত হয়েছেন। ভারপ্রাপ্ত দলনেতা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় সনাক সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক ছালেক আজাদ সোহাগ, সনাক সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক শিমুল সুলতানা, সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তালুকদার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান সহ ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।