ঢাকাMonday , 13 June 2022
  • অন্যান্য

বেনাপোলে ইমরানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান।

Link Copied!

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি আল ইমরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

১২ জুন রবিবার মাগরিবের নামাজ বাদ বেনাপোল স্টেশন রোড সংলগ্ন আজু হাজী মার্কেটের নিচতলায় আল ইমরানের নিজস্ব অফিসের সামনে বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেনআল ইমারানের পিতা নজরুল ইসলাম, ভাই রাজু ও জহির, উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী , সাবেক ছাত্রলীগের নেতা মেহেদি হাসান অরেন্জ, ফয়জুল্লাহ মোড়ল, মোঃ রানা, মোঃ সাব্বির, জে হাসান হৃদয়, সালাউদ্দিন, মারুফ হাসান দিপু, তাসিন, হাসান, অনিক, সেলিম সহ বেনাপোল সাবেক ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ। উক্ত দোয়া অনুষ্ঠানে একতা প্রেসক্লাবের সিনিয়ার সহ সভাপতি ও আল ইমরানের পিতা নজরুল ইসলাম তার ছেলের দোয়া উপলক্ষে অনুুষ্ঠান করার জন্য ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার ছেলে কোন ভুল করে থাকলে সকলকে মন থেকে ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া প্রার্থনা করেন।

দোয়া অনুষ্ঠানে আল ইমারানের রুহের মাগফেরাত কামনায় সকলে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। দোয়া অনুষ্ঠান শেষে সকলকে বসিয়ে সুন্দরভাবে তাবারত পরিবেশন করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল রেলস্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।