ঢাকাMonday , 13 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত, অপর জন আহত।

Link Copied!

নিয়ামতপুরে সড়ক দূর্ঘটনায় নাসিমা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাবিবা বেগম (৫৪) নামের আরেক নারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রামেক হাসপাতালের বেডে। সোমবার সকাল সোয়া ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের (আড্ড-নাচোল রোডে) বাঘাব্রীজ সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের বাসিন্দা মফিজুদ্দীনের স্ত্রী এবং আহত হাবিবা বেগম একই গ্রামের মৃত একরাম আলীর স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, খুব ভোরে ফজরের নামাজ শেষ করে প্রতিদিনের ন্যায় নাসিমা ও হাবিবা প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন। তারা বাঘাব্রীজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকাপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাদের দু’জনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেন নাসিমা। ঘটনার সত্যতা জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এমন একটি দূর্ঘটনার কথা তিনি শুনেছেন। তবে নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।