ঢাকাMonday , 13 June 2022
  • অন্যান্য

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

Link Copied!

 

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে হাঁস তাড়িয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। রোববার (১২ জুন) যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মো. মাহিম (২৭)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ধর্ষণের শিকার কিশোরী জানায়, রোববার বিকেলে সে বাড়ির পেছনে পুলের কাছ থেকে হাঁস তাড়িয়ে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের পান্নার ছেলে মাহিম মুখ চেপে ধরে তাকে পাশের পাটক্ষেতে নিয়ে যান। এরপর কোমল পানীয়র বোতলে থাকা কিছু একটা খাইয়ে দেন। মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যান মাহিম। পরে জ্ঞান ফিরলে বাড়িতে ফিরে সে তার মাকে ঘটনাটি জানায়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, ‘মেয়েটিকে সেক্সুয়াল অ্যাসাল্ট হিসেবে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। আলামত (নমুনা) সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে মামলা করতে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।