এস.কে অজিবার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডা: মুজিব-রুবি মডেল হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় বেলায় রেখে গেলাম হৃদয়ের তৃপ্ত পানি। দেওয়ার কিছু নাই আমার তাই দিয়ে গেলাম দুই নয়নের পানি।হে বিদায়। ডাঃ মুজিব-রুবি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা: মুজিব-রুবি মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ ফিরোজ কবির কাজল। এ সময় তিনি, ২০২২ সালের অত্র প্রতিষ্ঠান থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল করিম, শেখ মহিবুল্লাহ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,সুধীজন, অভিভাবক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মিয়ারাজ হোসেন। এবার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ০৬ জন, বাণিজ্য বিভাগ থেকে ২২ জন এবং মানবিক বিভাগ থেকে ২০ জন। সর্বমোট ৪৬ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
