ঢাকাSunday , 12 June 2022
  • অন্যান্য

 

মোঃ:মোশারেফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে রেলে কেটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধার পর। এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রুপসা আন্তনগর টেনটি খুলনাতে যাচ্ছিলো। ওই ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ রাতেই ওই লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রোববার ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।