উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে বিষ পান করে মো. আরিফ মোল্লা (১৯) নামে এক মোয়াজ্জিন আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জুন) রাত সাড়ে ৭ টায় শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসাধীন মো.আরিফ মোল্লার মৃত্যু হয়। তিনি পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিন মাদার্শী গ্রামের খলিল মোল্লার ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, পৌরসভার বাইতুল আমান জামে মসজিদের মোয়াজ্জিন তিনি। ৫ মাস পূর্বে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেম করে বিবাহ করেন। বিবাহের পর থেকেই বউয়ের সাথে পারিবারের সম্পর্ক ভালো জাচ্ছিল না। জানাযায়, কিছুদিন পুর্বে স্ত্রী ও বিষ পান করার চেস্টা করে। (১১ জুন) বিকাল সাড়ে ৪ টায় বাইতুল আমান জামে মসজিদের দ্বিতীয় তলায় নিজ কক্ষে বিষ পান করেন আরিফ মোল্লা। উজিরপুর মডেল থানার (ওসি) তদন্ত, মো. মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
