ঢাকাSunday , 12 June 2022
  • অন্যান্য

জামালপুরে সাধারণ শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি ও মানববন্ধন।

Link Copied!

 

জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি:

গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহ এ কমর্রত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের উপর সন্ত্রাসী হামলা,লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২জুন সকালে সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ও বকশীগঞ্জ সরকারি কে ইউ কলেজ ইউনিটের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আব্দুল্লাহ, প্রভাষক রবিউল ইসলাম, মারুফ আহম্মেদ, সাইফুল ইসলাম, অন্তিক সরকার, মোস্তাফিজারা মনি, মিন্টু চন্দ্র দে প্রমূখ।

এসময় বক্তারা হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও গ্রেফতাদের দাবি জানান।

উল্লেখ্য যে,ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে ফরম পূরণের টাকা কমানোর নামে সন্ত্রাসীরা শিক্ষকদের ওপর হামলা ও মারধরের বিচার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।