ঢাকাSaturday , 11 June 2022
  • অন্যান্য

শেখ হাসিনা সকল ষড়যন্ত্র রুখে পদ্মা সেতু করেছেন : এমপি শাহীন

Link Copied!

 যশোর জেলা প্রতিনিধিঃ

সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। এই যে পদ্মা সেতু হয়েছে; এর ফলে ২১ জেলার মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এর ওপর দিয়ে যাবে প্রায় ৫ কোটি মানুষ। কিন্তু এই পদ্মা সেতু নিয়ে কতো ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনা সরকার সকল ষড়যন্ত্র রুখে দিয়ে কারও কাছে মাথা নত না করে নিজেদের টাকা দিয়েই পদ্মা সেতু করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তখনই জনগণের জন্য কাজ করেছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ। এদিন সংসদ সদস্য শাহীন চাকলাদারের ঐচ্ছিক তহবিল থেকে ৯৪ জন ব্যক্তিকে ৫ লাখ টাকা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৬ ব্যক্তিকে ১৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।