ঢাকাSaturday , 11 June 2022
  • অন্যান্য

সংবাদপত্র ও সাংবাদিকদের সহায়তায় কালিগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে চাই ……..নবাগত ওসি হালিমুর রহমান বাবু।

Link Copied!

 

আব্দুর রহিম/এস,কে অজিবার রহমান:

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সন্ধ্যায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু বলেন
সহায়তায় কালিগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা সমুন্ন রাখতে চাই। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক, বাংলাদেশ পুলিশ জনবান্ধব ও সাংবাদিকবান্ধব। এলাকার উন্নয়ন ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকরা পুলিশের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে পারেন। আমি গত ৮ জুন এই থানায় যোগদান করেই চেষ্টা করে যাচ্ছি আইন শৃঙ্খলা সমুন্নত রেখেই জনকল্যানে কাজ করার। তিনি বলেন আমার ও আমার থানার অফিসারদের কোন সমস্যা হলে সংবাদপত্রে নিউজ করার আগে অবশ্যই আলাপ করে নিবেন তাহলে সঠিক তথ্যটি পাবেন। তিনি আরো বলেন কালিগঞ্জ থানায় আগের যে কোন সময়ের চেয়ে পুলিশের সেবা সঠিকভাবে পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। থানার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সন্ত্রাস-চাঁদাবাজি মাদকদ্রব্যসহ যে কোনো বিষয়ে আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতি সম্পাদক, এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সিনিঃ সদস্য প্রভাসক মনিরুজ্জামান মহাসিন, সেলিম শাহারিয়ার, আশেক মেহেদী, শেখ লুৎফর রহমান, আব্দুল লতিফ মোড়ল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।