ঢাকাSaturday , 11 June 2022
  • অন্যান্য

হেরোইন ও ইয়াবাসহ মনিকা নামের এক নারী আটক

admin
June 11, 2022 7:51 pm
Link Copied!

 বিশেষ প্রতিনিধি তানভী হাওলাদার

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ‘র অভিযানে আজ দুপুরে শহরের নবাব পাড়ায় হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী অনামিকা নামে একজনকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী জেলা গোয়েন্দা বিভাগ (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজমল হোসেন জানান, তার নেতৃত্বে এসআই মুস্তাফিজুর রহমান, এসআই মোঃ নজরুল ইসলাম , এসআই সম্বিত কুমার, সজল দত্ত, এএসআই নাজমুন নাহার, কনস্টেবল রাবেয়াসহ একদল চৌকস পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর ২.৩০ মিনিট এর সময় নবাবপাড়াস্থ মনু তালুকদারের বাসায় অভিযান চালিয়ে ৬ পুরিয়া(৬ গ্রাম) হিরোইন, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১১ হাজার ১১৭ টাকা সহ একাধিক মাদক মামলার আসামী হীরা তালুকদারের স্ত্রী অনামিকা তালুকদার(২৬) কে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত ৪ টি মোবাইলফোন সেট জব্ধ করা হয়েছে বলেও ওসি আজমল জানান। এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।