ঢাকাSaturday , 11 June 2022
  • অন্যান্য

যশোরে শিশুদেরকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

Link Copied!

যশোর জেলা প্রতিনিধিঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মশালায় সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস সভাপতিত্বে করেন। কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিভিল সার্জন। সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২২৯০টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২৪ হাজার ৯১৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৩৭ হাজার ৩৯৪জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লাখ ৮৭ হাজার ৫৫২জন রয়েছে। এসময় ডেপুটি সিভিল সার্জন নাজমু সাদিক, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।