জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় সদর উপজেলার নরুন্দির ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ফাহিম সদর উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের পুত্র এবং নান্দিনা সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন জানান, ফাহিমসহ পাঁচ বন্ধু বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ডিঙি নৌকা নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভ্রমণের সময় নৌকা ডুবে যায়। এ সময় চার বন্ধু সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ফাহিম। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত ১০ টা পর্যন্ত চেষ্টা করে তার কোন সন্ধ্যান না পেয়ে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে। ফাহিম সম্প্রতি ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
