ঢাকাSaturday , 11 June 2022
  • অন্যান্য

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, দা এর কোপে গুরুতর আহত ১

Link Copied!

মোঃ মোসারফ হোসেন মনা, যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মফিজুর রহমান (৫০) নামে একজনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এসময় সংঘর্ষস্থলে কয়েক দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে একটি পক্ষ। শুক্রবার (১০ জুন )রাত ৯টার দিকে উপজেলার নাভারন বাজারে এ ঘটনা ঘটে। আহত মফিজুর রহমান দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত মোহাম্মদ গোলাম নবীর ছেলে। সংঘর্ষের সময় দা এর কোপে তার শরীরের ডান দিকে গুরুতর জখম হলে তাৎক্ষণিক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত পক্ষের লোকজন জানান, ওলিয়ার রহমানের ছেলে টিপু (৫০), আতিয়ার রহমানের ছেলে মন্টু (৪০) ও রবি (৪২) সহ ৪/৫ জন মূলত মফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনার পরপরই হাসপাতাল সংলগ্ন এলাকায় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির লোকজন ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং এলাকায় থমথমে বিরাজ করছে। শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, নাভারণে মারামারির ঘটনা শুনেছি। আনুমানিক ৪/৫ টা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।