ঢাকাFriday , 10 June 2022
  • অন্যান্য

গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক।

Link Copied!

 

ইবি প্রতিনিধি:
গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২ শিক্ষার্থী। আটককৃত দুইজন হলেন বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তনু শিকদার ও একই বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা রিফাত।

শুক্রবার (১০ জুন) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের বাহিরে প্বার্শবর্তী স্থান থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে আটককৃতদের আরো জিজ্ঞেসাবাদ ও আইনী প্রক্রিয়া সম্পন্নের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এসময় ঘটনা স্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহবুব আলম, সিকিউরিটি অফিসার রোজদার আলী রূপমসহ অন্যান্যরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী মাদকদ্রব্যসহ ইবি থানা পুলিশের হাতে আকট হয়েছে ঘটনাটি আমি শুনেছি। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাহিরের ঘটনা এব্যাপারে পুলিশ প্রশাসন তাদের যে আইনী ব্যবস্থা সেটা নিবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আমরা ক্যাম্পাস খুললে সর্বোচ্চ প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত জানাতে পারবো।’

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।