ঢাকাFriday , 10 June 2022
  • অন্যান্য

পটুয়াখালী জেলার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

admin
June 10, 2022 8:56 am
Link Copied!

 বিশেষ প্রতিনিধি তানভী হাওলাদার
বরগুনার আমতলী পৌরসভার ওয়াবদা ভেরীবাঁধ সড়কের আমতলী ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে ট্রলির চাপায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ আমতলী শাখা ব্যাবস্থাপক মোঃ আরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। নিহত মোঃ আরিফুল ইসলাম ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের আলাউদ্দিন শেখের পুত্র। স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই সড়কের পাশে আকন বাড়ীর মধ্য থেকে রিমন আকনের মালিকাধীন একটি খালি ট্রলি (মালমাল টানা গাড়ী) সড়কে উঠেতে ছিলো। এ সময় ওই সড়ক দিয়ে মোটর সাইকেল যোগে ফায়ার সার্ভিসের দিকে যাওয়ার সময় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ আমতলী শাখার ব্যাবস্থাপক মোঃ আরিফুল ইসলামকে চাপা দেয়। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষন পরে হাসপাতালে বসে সে মারা যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃনা বলেন, হাসপাতালে আনার কিছুক্ষন পরেই তার মৃত্যু হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার মুঠোফোনে বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Thanve

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।