মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের ৮০ ঊর্ধ্ব রশিদ মিয়ার বয়স্ক ভাতা দুই বাড়ে ৩০০০/- টাকা উঠিয়ে নিয়েছে প্রতারকরা। আজ তিনি সাংবাদিকদের জানান আগে দুই-তিনবার টাকা পেয়েছে। এবং পরে দুইবার টাকা পাইনি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কে জানালে তিনি উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। অদ্য ভুক্তভোগী রশিদ মিয়া সমাজসেবা অফিসে আসলে কর্তব্যরত অফিস সহায়ক জানান তার মোবাইল থেকে দুইবার টাকা উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ মিঞা বলেন তার মোবাইল কারো কাছে ছিল না কিভাবে তার মোবাইল থেকে টাকা উত্তোলন করবে? তার পিন নাম্বার কেউ জানার কথা নয় । তাহলে কে নিল টাকা? এ বিষয়ে আরো সাংবাদিকদের বলেন একজন ৮০ ঊর্ধ্ব অসহায় ব্যক্তি কে সরকারিভাবে একটি বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছে। তাহলে মোবাইল থেকে এই টাকাগুলি কে নিল এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সাংবাদিকদের আরও বলেন সুদূর পয়সারহাট থেকে সমাজসেবা অফিসে এসেও তেমন কোনো উপকার হচ্ছে না।
